1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ ক্রিকেটে নতুন কেলেঙ্কারি, বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের নেপথ্যে ভারতীয় গ্যাংস্টার! এসএসসিতে প্রশ্নফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণে থাকবে

সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সরকার কোনো ভুল পথে পরিচালিত হলে বা জনবিরোধী সিদ্ধান্ত নিলে বিরোধী দলের অন্য সদস্যদের মতো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরাও সমানভাবে সোচ্চার হবেন বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে জামায়াত জোটের মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা আশাবাদী নারী আসনে যে আমরা কম্বাইন তালিকা সাবমিট করেছি, এটার মধ্যে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকার সুযোগ নেই। এই ১৩টি আসন ১৩টি তালিকার ভিত্তিতে ওনারা এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা; আমরা আশা করি সেভাবেই নির্বাচনের ফলাফল আসবে।’
এ ব্যাপারে কমিশনের সাথে আলাপ সেভাবেই হয়েছে উল্লেখ করে আযাদ বলেন, ‘যেহেতু নির্বাচন সরাসরি হয়ে গেছে এবং পার্লামেন্ট চলছে, ওনারা যদি টাইমলি পার্লামেন্টে যেতে পারেন তবে জাতির যে প্রত্যাশা এবং নারী সমাজের যে বিশেষ করে প্রত্যাশা-নারী প্রতিনিধিত্ব-সেই জায়গাটাও আমরা মনে করি সঠিক সময়ে হবে। এজন্য কমিশন যেন কোনো ধরনের এখানে অন্য কিছু করবে না বা ভিন্ন পরিস্থিতির অবতারণা হবে না, এটাই আমরা আস্থা রাখি এবং অন্যরাও সে ব্যাপারে আশ্বস্ত করেছেন।’
জামায়াতের এই সহকারী সেক্রেটারি আশা প্রকাশ করেন, মনোনীত ১৩ জন নির্বাচিত হয়ে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পার্লামেন্টে নারী প্রতিনিধিত্ব করবেন। তিনি বলেন, দেশের জন্য, জাতির জন্য, জনগণের স্বার্থে আইন প্রণয়নসহ সবকিছুর ক্ষেত্রে নারীরা স্বয়ংসম্পূর্ণ একজন জাতীয় সংসদের সদস্য হিসেবে সেখানে অল প্রিভিলেজ এবং পাওয়ার-ফাংশন এক্সারসাইজ করবেন; সংবিধান সেই সুযোগ তাদেরকে দিয়েছে।
সংরক্ষিত নারী আসনে মনোনীত ১৩ জন বিরোধী দলের মঞ্চে বসেই, বিরোধী দলের কাতারে বসেই দেশ গঠনে ও জাতি গঠনে ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন হামিদুর রহমান আযাদ।
তিনি আরও বলেন, ‘পার্লামেন্টে আমাদের যে ভূমিকা ও নীতি-আমরা প্রকাশ করেছি, সেটা হচ্ছে সকল ন্যায়সম্মত কাজে, জনকল্যাণকর কাজে এবং দেশের স্বার্থে আমরা জনগণের সাথে ইতিবাচক ভূমিকা রাখব। এটা আমাদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর আমির, তিনি এটা ঘোষণা করেছেন শুরুতেই।’
জামায়াতের এই নেতা বলেন, ‘যদি সরকার ভুল পথে পরিচালিত হয়, কোনো অন্যায় সিদ্ধান্ত নেয়, জনবিরোধী-গণবিরোধী সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমাদের অপরাপর বিরোধীদলীয় সদস্যগণ যেমন সোচ্চার থেকে ভূমিকা পালন করবেন, আমাদের নারী সদস্যগণও একসাথে বিরোধী দলের সাথে যুক্ত হবেন। ৭৭ জনের সাথে ১৩ জন যুক্ত হয়ে ৯০ জন বিরোধীদলীয় সদস্য একসাথে ভূমিকা পালন করবে-এ প্রত্যাশা আমরা রাখছি।’
গণভোট বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, ‘এই গণভোটের রায় অনুযায়ী সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা। এটা না হওয়াতে আমরা ১১ দল একসাথে সরকারের জনরায় উপেক্ষা করার প্রতিবাদে এবং এই অন্যায় কাজের প্রতিবাদে পার্লামেন্টে যেমন রোল প্লে করেছি, পার্লামেন্টের বাইরেও আমরা রাজপথে কর্মসূচি পালন করে যাচ্ছি। সে ব্যাপারে আমরা সামনেও ভূমিকা রাখব।’
তিনি বলেন, ‘জামায়াতে এক পরিবারে দুই সংসদ সদস্যের নীতি না থাকায় আমিরের সহধর্মিণীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়নি। এই জায়গা শহীদ পরিবারের মাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ সমাজে বিভিন্ন বিষয়ে অবদান রাখাদের মনোনয়ন দেওয়া হয়েছে।’
এনসিপির প্রার্থী মুনিরা শারমিন সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পার না হলে প্রার্থী হতে পারবেন না বলে আলোচনার বিষয়ে তিনি বলেন, এজন্য মনোনয়নপত্র বাতিল হবে না বলে আশাকরি।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।