1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যের চলমান সংকটে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই উদ্যোগের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের কাছে জরুরি ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।
ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির নিকট এই সামগ্রীগুলো হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মু. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানে আহত সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এক কোটি টাকা অনুদান প্রদান করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রদত্ত এই অনুদানের মাধ্যমেই আজকের এই জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসমূহ ক্রয় করা হয়েছে।
অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব ড. মু. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ বরাবরই বিশ্বশান্তির পক্ষে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সহায়তা গ্রহণকালে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গভীর। এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের এই সহমর্মিতা ও সমর্থন ইরানের জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম বলেন, রেড ক্রিসেন্ট সবসময় বিশ্বের আর্তমানবতার সেবায় নিয়োজিত। যুদ্ধকালীন এই পরিস্থিতিতে ইরানের সাধারণ মানুষের জন্য মানবিক সহায়তায় অংশগ্রহণ করাকে তারা নিজেদের নৈতিক দায়িত্ব বলে মনে করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।