1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : চট্রগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবি এবং দেশব্যাপী ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা।

২২ এপ্রিল (বুধবার) বিকাল ৫টায় নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রয়েল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মুশাররফ আনসারী, সাবেক মহানগর সভাপতি জাহিদুর রহমান নাঈম প্রমুখ।
মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, পাবলিক রিলেশন ও ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, পরিবেশ ও ফাউণ্ডেশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু প্রমুখ।
এ সময় শিবিরের নেতাকর্মীরা “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে”, “সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও”, “ছাত্রদলের ঠিকানা, এই বাংলায় হবে না”, “বিচার চাই বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই”, “গুপ্ত বলিস কাদেরকে, তুই ছিলি লন্ডনে”, “শিবিরের অপর নাম, আদর্শের সংগ্রাম” ইত্যাদি স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,”ছাত্রদল নব্বইয়ের সেই পুরনো রাজনীতিকে বেছে নিয়েছে। রগকাটা এই সংগঠন একের পর এক ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা ছাত্রলীগের মতো শিক্ষাঙ্গনে হত্যা রাহাজানি, ধর্ষণ, খুনের সেই পথে হাঁটছে। তাড়া যদি সংশোধন না হয়ে ছাত্রলীগের ভূমিকা নিলে ফ্যাসিবাদের মতোই তাদের পরিণতি ভোগ করতে হবে। আপনারা যদি এখনই লাগাম টেনে ধরা না হয়, তাহলে ফ্যাসিস্ট হাসিনার পরিণতি বরণ করার প্রস্তুতি নেন।”
বক্তারা বলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গঠি সরকার ইতোমধ্যে তাদের কর্মকাণ্ডে ব্যর্থতার পরিচয় দিয়েছে।জ্বালানি তেল, গ্যাস সলকট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ বিভিন্ন ব্যর্থতা ঢাকতে তারা ইস্যু না পেয়ে ক্যাম্পাসগুলোকে বিভিন্ন ক্যাম্পাসে অস্ত্রের মহড়া দিচ্ছে। শিক্ষক, শিক্ষার্থীসহ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের আহত করেছে। এমনকি ক্যাম্পাসগুলোতে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটিয়েছে।”
বক্তারা আরও বলেন, “চট্টগ্রামের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুন। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার আগেই দোষীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিন। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হয়ে উঠলে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।”
প্রশাসনের প্রতি হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, “শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে কার্যকর, নিরপেক্ষ ও দৃশ্যমান ভূমিকা রাখতে হবে। চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর হামলাকারী ছাত্রদল সন্ত্রাসীদের পরিস্কার ছবি, ভিডিও ও পরিচয় ইতোমধ্যে জনসম্মুখে এসেছে। অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসাথে হামলা চলাকালে দায়িত্বে অবহেলা ও নিষ্ক্রিয়তার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকাও খতিয়ে দেখা অত্যাবশ্যক।”
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।