1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : খুলনা সদর থানাধীন বড়বাজার পুরাতন রেলস্টেশন এলাকার মক্কা বাণিজ্য ভান্ডারের মালিক ও ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবেল জোয়াদ্দারকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি মৃত আনোয়ার হোসেন জোয়াদ্দারের ছেলে। তার বাড়ি খুলনা সদরের রেলওয়ে হাসপাতাল রোড এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল জোয়াদ্দার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে ৩/৪টি মোটরসাইকেলে আসা ৮/১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে জোর করে তুলে নিয়ে যায়।

এদিকে জানা গেছে, খুলনা নিউ মার্কেটের তরমুজ ব্যবসায়ী সাগরের বাবা সেলিমের কাছে রুবেল জোয়াদ্দারের তরমুজ ব্যবসার বাবদ প্রায় ৬৬ হাজার টাকা পাওনা ছিল। অভিযোগ রয়েছে, পাওনা টাকা পরিশোধ না করে সাগর অন্য ব্যবসায়ীদের কাছ থেকে তরমুজ ক্রয় করতেন।

প্রায় ৮/১০ দিন আগে বড়বাজার এলাকায় সাগরের সঙ্গে দেখা হলে রুবেল জোয়াদ্দার পূর্বের পাওনা টাকার বিষয়ে চাপ দেন। এ সময় সাগর তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা পরিশোধ করে সেখান থেকে চলে যান।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।