1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দশমিনায় সুলতানের কৃষি ফার্মে আগাম কাঁচা পাকা আম শোভা পাচ্ছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের সফল কৃষি উদ্যোক্তা সুলতান সরদারের কৃষি ফার্মে আমগাছে ছোট বড় কাঁচা পাকা আম শোভা পাচ্ছে| উপজেলায় দ্বিতীয় মডেল কৃষি খামার হিসাবে খ্যাত এই কৃষি খামারে বিভিন্ন দেশী ও বিদেশী জাতের আম চাষ করে তিনি বাজিমাত করেছেন| উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় বিভিন্ন জাতের আমের চারা প্রদান এবং নিজ উদ্যোগে চারা সংগ্রহ করে রোপন করেন| বর্তমানে বাগানে আমের সমারোহ বিরাজ করছে| অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে অধিক লাভবান হওয়া যায় এমন একটি ফল আম| ফল হিসাবে চাহিদা প্রচুর থাকায় দিন দিন আমের চাষ বৃদ্ধি পাচ্ছে| আম চাষ করে সুলতান বাজিমাত করে সাড়া ফেলেছে| তার বাগানে বিভিন্ন জাতের আম চাষ করেছেন| বাগানে আম্রপালি,বারি-৪ এবং বিদেশী জাতের মধ্যে কিউজাই,ব্যানানা ম্যাগো অন্যতম|
উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের সফল কৃষি উদ্যোক্তা ও কৃষিতে পুরস্কার প্রাপ্ত সুলতান সরদার জানান, ৪০ শতাংশ জমিতে ৮০টি চারা রোপন করেছি| বাগানে এখন আমের সমারোহ বিরাজ করছে| আমের বাগানের চারদিকে তাকালে শুধু আম আর আম| এই বছর প্রায় ১ লক্ষ টাকার আম বিক্রি হবে বলে আশা করছি| তিনি বলেন, এটি এমন একটি ফল যা থেকে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়| তেমন একটা খরচ এবং পরিশ্রম ছাড়াই জমিতে জৈব সার দিলে এর ফলন বেশি হয়| উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা আমের বাগান পরিদর্শন করেছেন| আমের ফলন দেখে সকলেই খুশি হয়েছে| গাছ থেকে আগাম জাতের পাঁকা আম পেরে তাদেরকে খাওয়ানো হয়|
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানান, আম একটি বিষমুক্ত ফল| উপকূলের মাটি আম চাষের জন্য উপযোগী| সকল চাষিদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পরামর্শ প্রদান করা হয়| চলতি বছর অত্র উপজেলায় আম চাষে বিপ্লব ঘটবে বলে আশা করা যায়|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।