1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে
দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৬) দিঘলিয়া ইউনিয়নে আয়োজিত এই ফাইনাল ম্যাচে স্থানীয় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দারুণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ মোঃ আবু জাফর, সাবেক সহ-সভাপতি, দিঘলিয়া থানা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শেখ হাফিজুর রহমান, সাবেক সভাপতি, দিঘলিয়া ইউনিয়ন বিএনপি; জনাব শেখ আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম-আহ্বায়ক, দিঘলিয়া থানা বিএনপি ও ক্রীড়ানুরাগী ব্যক্তি; মোঃ জাসেদ কবির জুয়েল, সভাপতি, দিঘলিয়া ইউনিয়ন বিএনপি এবং আব্দুল্লাহ আল মামুন (লিপু), সাধারণ সম্পাদক, দিঘলিয়া ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মুমতাজ মুনির, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, দিঘলিয়া, খুলনা।
সার্বিক তত্ত্বাবধানে ছিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, দিঘলিয়া, খুলনা এবং আয়োজন করে দিঘলিয়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।