1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

খালিশপুরে পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে বিতর্কিত করার জন্য বিগত মাফিয়া সরকার কর্তৃক খালিশপুর জুট মিলস্ এর লীজ গ্রহণকারী রেডিয়েন্ট গ্রুপ ইচ্ছাকৃতভাবে সরকার এর ভাবমুর্তি নষ্ট করার জন্য শ্রমিক হয়রানি, মজুরী কমিশন অনুযায়ী বিল না দেওয়া, অন্যায় ভাবে শ্রমিক ছাটাই ও মিল বন্ধ করে রাখার প্রতিবাদে খালিশপুরে অবস্থান কর্মসূচী পালন করে খালিশপুর জুট মিলস্ এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজিঃ নং-২০৭৮)-এর নেতৃবৃন্দ।

রবিবার (৩রা মে) সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মিল গেটে অবস্থান কর্মসূচী পালন করে খালিশপুর জুট মিলস্ এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজিঃ নং-২০৭৮)-এর নেতৃবৃন্দ। খালিশপুর জুট মিলস্ এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি আবু দাউদ দীন মোহাম্মদ-এর সভাপতিত্বে  অবস্থান কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তৃতা করেন শ্রমিক নেতা সৈয়দ মোঃ হুমায়ুন কবির, মোঃ সেলিম শিকদার, মোঃ রাজ্জাক তালুকদার, মোঃ মনির হোসেন, মোঃ লুৎফার, মোঃ আশরাফ আলী, মোঃ আঃ মালেক, মোঃ মনির হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ বেলাল, মোঃ রুবেল, মোঃ কালাম মাষ্টার, মোঃ উজ্জল, মোঃ সিরাজ, মোঃ আবু, মোঃ সাইদুল ইসলাম, মোঃ দুখু মিয়া সহ অন্যান্য মিলের শ্রমিক নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার লক্ষে খালিশপুর জুট মিলস্ এর লীজ গ্রহণকারী রেডিয়েন্ট গ্রুপ ইচ্ছাকৃতভাবে শ্রমিকদের হয়রানি করছে। শ্রমিক নেতারা বলেন, রেডিয়েন্ট গ্রুপ অবিলম্বে শ্রমিকদের পাওনা টাকা বুঝিয়ে দিয়ে যদি মিল চালু না করে তাহলে আরও কঠোর আন্দোলনের মধ্যদিয়ে দাবি আদায় সহ তারা তাদের কর্মসূচি বাস্তবায়ণ করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।