1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

‘খুব ইচ্ছে ছিল বাবার সঙ্গে কথা বলব’, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যশোরের শার্শায় ফাঁসিতে ঝুলে লামিয়া খাতুন (১২) নামে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। আত্মহত্যার পূর্বে নিজের মা বাবার প্রতি চাপা অভিমানের কথা উল্লেখ করে একটি চিরকুট লিখে গেছেন ওই শিক্ষার্থী।
রোববার (৩ এপ্রিল ) বিকালে উপজেলার নাভারন দক্ষিন বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া খাতুন শার্শা থানার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আসাদুল ইসলামের মেয়ে এবং বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে বর্তমানে তার মায়ের দ্বিতীয় স্বামীর (সৎ বাবা) বাড়িতে বসবাস করছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লামিয়ার বাবা বর্তমানে যশোর জেলা কারাগারে আটক রয়েছেন। রোববার সকালে লামিয়ার মা শিখা আক্তার শিরিন তাকে বাড়িতে একা রেখে বিশেষ প্রয়োজনে যশোরের উদ্দেশে রওনা হন। দুপুরে মেয়েকে ফোনে না পেয়ে তিনি লামিয়ার চাচিকে বাড়িতে গিয়ে দেখার অনুরোধ করেন। বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে চাচি বাড়িতে গিয়ে শয়নকক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় লামিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি নিচে নামান।
কেমন আছো আশা করি ভালো আছো? আমাকে মাফ করো। এখানে কে এটা পড়বে তা আমি জানিনা। আমার সাথে কখনো এমনটা কি হবে না সেটা আমি জানি না তবে এটা জানি এখন এটা তোমার হাতে আর সামনে আমি আর নেই। আমার এই কাজের জন্য কেও দায় না। আমি নিজ ইচ্ছাতে এটা করেছি, কাউকে দোষ দিও না আমার মরার জন্য। আমার আর বাঁচতে ইচ্ছে করিনি তাই আর থাকলাম না। তবে একটা কথা আমি আমার জীবনে এমন কিছু নাই যা পারিনি তবে আমার মা-বাবা যা করেছে করে যাচ্ছে তা আমি তাদের কখনো মাফ করবো না।
মাকে নিয়ে কি বলবো সে আমার জন্য অনেক করেছে। তবে আমার বাবা কখনো তা করেনি। সে যদি আমারে শেষ বারের মত দেখতে আসে তাহলে যেন সে কখনো কান্না না করে। কারন তাকে আমি খুব ভালোবাসি। সবাইকে একটি কথা বলতে চাই তোমরা আমার জন্য কান্না করো না। পারলে একটু দোয়া করো। আল্লাহ হাফেজ।
০১৩২৬৩১৩৬১ এখানে একটা ফোন দিয়ে ওরে বলবা লামিয়া আপনাকে আসতে বারন করেছে।
আমারে মাফ করো। আমি একজন ভালো মেয়ে হতে পারেনি। এখন এটি তোমার হাতে মানে আমি আর নাই। কারোর প্রতি কোনো অভিযোগ নাই। আমার মা তো আমার জন্য কম করেনি। সে অনেক করেছে তবে আমার আব্বু সে কেমন বাব সে আসার সাথে কথাও বলেনি। খুব ইচ্ছে ছিল শেষ বার তার সাথে কথা বলবো কিন্তু তা আর হলোনা। সবাই আমার জন্য দোয়া করো। আমি আমার মা আর নানাকে অনেক ভালোবাসি। সবাই ভালো থেকো।
আল্লাহ হাফেজ।
শার্শা থানার এসআই শরীফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।