
খোকসা প্রতিনিধি : কৃষিতে আধুনিকায়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে কুষ্টিয়ার খোকসা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কর্তৃক আয়োজিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ বিলনায়তনে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৮ টি কৃষি ব্লকের পাটনার ফিল্ড স্কুল প্রোগ্রাম এর শতাধিক কংগ্রেসের অংশগ্রহণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: তাসমীন জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ডঃ মোহাম্মদ শওকত হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পার্টনার ফিল্ড সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত উপ:পরিচালক শস্য ওয়াহিদুজ্জামান, ও উপজেলা সমবায় কর্মকর্তা মো: বজলুর রহমান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুদ্দোজা এর সঞ্চালনায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপস্থিতি ও পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ এর নির্বাচিত স্থানীয় কৃষক কৃষাণীগণ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, একটি সময়ে কৃষকরা তাদের নিজেদের খাদ্য চাহিদা পূরণের জন্য জমি চাষ করে খাদ্য উৎপাদন করত। পরবর্তীতে কৃষকরা বাণিজ্যিক ভিত্তিক কৃষি উৎপাদন শুরু করে। পরে নিজেদের চাহিদা পূরণ করে অর্থনৈতিক উপকৃত হয়। আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও কৃষিতে আধুনিকের উন্নয়নের সান্নিধ্যে উৎপাদন বৃদ্ধি হওয়ায় বর্তমানে রপ্তানি কৃষি ব্যবস্থাপনার দিকে ঝুকছে। নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি ব্যবস্থাপনায় নিরাপদ কৃষি খাদ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ এর কৃষকগণ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক কৃষক কৃষাণী সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related