1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় দলীয় পদ থেকে রোকন মোল্লা ও হাসান শেখ কে অব্যাহতি গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে পাঠদা : আতংকে শিক্ষার্থীরা পুলিশকে আগের পোশাকে ফিরিয়ে আনার পরিকল্পনা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, জয় হবে আমাদের : মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরিয়ায় বাদাম বিক্রেতার আত্মহত্যা খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা টুঙ্গিপাড়ায় ভোক্তা অধিকার ও ক্যাবের যৌথ অভিযানে জরিমানা অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট জিডিপিতে পর্যটনের অবদান ৬–৭ শতাংশে উন্নীত করার ঘোষণা মন্ত্রীর

গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে পাঠদা : আতংকে শিক্ষার্থীরা

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে অত্যান্ত ঝুকিপূর্ণ ভবনে চলছে পাঠদান| শিক্ষক ও শিক্ষার্থীরা রয়েছে চরম আতংকে| দীর্ঘ সংস্কারের অভাবে বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন নাজুক অবস্থা বিরাজ করছে| ভবনের পলেস্তরা খসে পড়ছে, দেয়ালে দেখা দিয়েছে অসংখ্য ফাটল, ছাদ থেকে ঝরে পড়ছে সিমেন্ট বালির গুঁড়ো| বৃষ্টি মৌসুমে শ্রেণিকক্ষের ভেতর স্যাঁত স্যাতে অবস্থা বিরাজ করে| ভবনটি অত্যান্ত ঝুকির্পর্ণ হলেও, বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়েই ক্লাস চালিয়ে যাচ্ছেন| বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল| আশির দশকে উপজেলা পরিষদের অর্থায়নে বিদ্যালয়ের আট কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছিল| বর্তমানে বিদ্যালয়ে তিন শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে| শিক্ষক আছে ১৩জন এবং কর্মচারীর সংখ্যা ৬জন| অথচ ভবনটির এ বেহাল দশা দীর্ঘদিনের| বিভিন্ন দপ্তরে একাধিকবার জানালেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি| ফলে প্রতিদিনই আতঙ্ক নিয়ে পাঠদানে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা| সরেজমিনে ঘুরে জানা গেছে, বিদ্যালয়ে চলছে ভয় ও ঝুঁকির মধ্যে শিক্ষাদান| বিদ্যালয়ের প্রতিটি কক্ষেই দেয়াল জুড়ে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে| ছাদের বিভিন্ন জায়গা থেকে পলেস্তারা খসে পড়ছে| ছাদ ও বিম থেকে লোহার রড বেরিয়ে এসেছে| সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে শ্রেণিকক্ষে| দেয়ালের নিচে ভেজা মেঝেতে বসে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের| এতে শিক্ষক-শিক্ষার্থী সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে| কয়েকজন শিক্ষার্থী জানান, ক্লাস চলাকালীন সময়ে মাঝে মধ্যে ছাদের পলেস্তরা খসে পড়ে| এতে অনেক সময় শরীরে ধুলা বালি এসে পড়ে| গত কয়েকদিনে কয়েকজন শিক্ষার্থীর শরীরের উপর পলেস্তার খসে পড়ে তারা আহত হয়েছে| তারপরও বিকল্প ব্যবস্থা না থাকায় এই ভবনেই ক্লাস করতে হচ্ছে|’ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রবিউল ইসলাম জানান, ভবনের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অবগত করা হয়েছে| উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা ভবনটি পরিদর্শণ করেছেন| তিনি আরো বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তিল তিল করে এখন অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হয়| শিক্ষকরা অত্যান্ত আন্তরিকতার সাখে শিক্ষার্থীদের পাঠদান করান যে কারনে বিদ্যালয়ে সকল পরীক্ষার ফলাফল খুব ভাল হয়| তিনি নতুন ভবনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন| অধ্যাপক মোফাজ্জল হায়দার বলেন, ভবনটি যা দেখলা সত্যিই খুবই নাজুক অবস্থা, শ্রেণিকক্ষের পাশাপাশি ছাত্রীদের কমনরুমের অবস্থা খুবই খারাপ| সেখানে বিভিন্ন সময় দেয়াল ও ছাদ থেকে পলেস্তার খসে পড়ছে| ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলেও জানা তিনি| উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ গোলাম মোস্তফা জানান, গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে পাঠদান চলছে| তিনি এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন| নতুন ভবনের জন্য দ্রুত বরাদ্ধ আনার চেষ্টা করবেন| উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসএমসির সভাপতি মো: রোকনুজ জামান বলেন, ভবনটি খুবই নাজুক অবস্থা| নতুন ভবন বরাদ্ধ আসার আগ পর্যন্ত পাঠদানের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে| ভবনটি পরিত্যক্ত ঘোষনা করা হবে| দ্রুত ভবন র্নিমাণের ব্যবস্থাসহ অবকাঠামোগত ব্যবস্থা চেষ্টা করবেন আশাবাদ ব্যক্ত করেন| তিনি ভবনটি পরিদর্শণকালে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেন যে খুব দ্রুতই এই সমস্যা সমাধান করা হবে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।