1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে পাঠদা : আতংকে শিক্ষার্থীরা পুলিশকে আগের পোশাকে ফিরিয়ে আনার পরিকল্পনা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, জয় হবে আমাদের : মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরিয়ায় বাদাম বিক্রেতার আত্মহত্যা খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা টুঙ্গিপাড়ায় ভোক্তা অধিকার ও ক্যাবের যৌথ অভিযানে জরিমানা অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট জিডিপিতে পর্যটনের অবদান ৬–৭ শতাংশে উন্নীত করার ঘোষণা মন্ত্রীর ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা

ডুমুরিয়ায় বাদাম বিক্রেতার আত্মহত্যা

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া থানা মোড় সংলগ্ন এলাকায় পারিবারিক কলহের জেরে নির্মল মন্ডল (৫৫) নামের এক বাদাম বিক্রেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৪ মে) সকাল আনুমানিক ১০টার দিকে থানা মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের নিজ বসতবাড়ির রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নির্মল মন্ডল ডুমুরিয়া গ্রামের মৃত চারুপদ মন্ডলের ছেলে। স্থানীয়ভাবে পরিচিত নির্মল দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে ডুমুরিয়া থানা মোড় এলাকায় বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে নির্মল মন্ডলের সঙ্গে তার স্ত্রীর বাগবিতণ্ডা ও ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তি ও অভিমান থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
স্থানীয়রা জানান, ঘটনার কিছুক্ষণ আগেও নির্মল মন্ডল প্রতিদিনের মতো থানা মোড় এলাকায় নিজের ব্যবসার স্থান ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। পরে বাড়িতে ফিরে রান্নাঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে।
দীর্ঘদিনের পরিচিত এই বাদাম বিক্রেতার আকস্মিক মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।