1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় দলীয় পদ থেকে রোকন মোল্লা ও হাসান শেখ কে অব্যাহতি গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে পাঠদা : আতংকে শিক্ষার্থীরা পুলিশকে আগের পোশাকে ফিরিয়ে আনার পরিকল্পনা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, জয় হবে আমাদের : মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরিয়ায় বাদাম বিক্রেতার আত্মহত্যা খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা টুঙ্গিপাড়ায় ভোক্তা অধিকার ও ক্যাবের যৌথ অভিযানে জরিমানা অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট জিডিপিতে পর্যটনের অবদান ৬–৭ শতাংশে উন্নীত করার ঘোষণা মন্ত্রীর

দিঘলিয়ায় দলীয় পদ থেকে রোকন মোল্লা ও হাসান শেখ কে অব্যাহতি

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
এস.এম.শামীম, দিঘলিয়া : খুলনার দিঘলিয়া উপজেলার ব্রক্ষগাতী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অব্যাহতি প্রাপ্তরা হলেন—ওয়ার্ডের প্রচার সম্পাদক রোকন মোল্লা এবং সহ-সভাপতি হাসান শেখ।
জানা গেছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। গত ৩ মে ২০২৬ তারিখে দিঘলিয়া সদর ইউনিয়ন কমিটির সভাপতি জাসেদ কবির জুয়েল এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন নিপু স্বাক্ষরিত এক অব্যাহতি পত্রে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এ বিষয়ে দিঘলিয়া সদর ইউনিয়নের সভাপতি জাসেদ কবির জুয়েল-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “দলের নীতি-আদর্শ বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় ৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হাসান শেখ এবং প্রচার সম্পাদক রোকন মোল্লাকে তাদের স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।