1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

নড়াইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি: ‘মানবিকতায় ঐক্যবদ্ধ’ (United for Humanity) এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। শুক্রবার ৮মে সকালে নড়াইল রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিট’র চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিট এর সম্পাদক এ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল এর সঞ্চালনায় বক্তব্য দেন রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিট এর কার্যনির্বাহী সদস্য মধুমিতা, আরমান খান,তানজির হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও এই সেবামূলক ধারা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।