1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

খোকসায় বোরো ধানের বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
খোকসা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। ধানের ন্যায্য মূল্য  না পাওয়ায় কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে উন্নত প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ পেয়েও কৃষকরা বিনামূল্যে হাইব্রিড জাতের ব্রিধান -১০১, ১০২, ১০৪, ১০৮, ৮৯, ৯২ আবাদ করে বিঘা প্রতি ২৫ থেকে ৩০ মণ ধানের ফলন হয়েছে।
এ বছর বোরো ধানের উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মুখে হাসি নেই। মন প্রতি ধানের বিক্রয় মূল্য ১১৫০ টাকা থেকে ১২০০ টাকা যা  উৎপাদন খরচের সমতুল্য।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, ২০২৬ সালে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩২৫ হেক্টর। উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২৮ টি ব্লকে বোরো ধানের আবাদ হয়েছে ১৩০০ হেক্টর জমিতে।
খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমান জানান, চলতি বছরে কুষ্টিয়ার খোকসা উপজেলার ২৪০ জন কৃষকের মাঝে প্রণোদনা সার ও বীজ বিতরণ করা হয়। এদের মধ্যে থেকে ১১০ জন কৃষকের মাঝে হাইব্রিড বীজ ২ কেজি করে বিতরণ করা হয়।
 কৃষক আমিনুল মণ্ডল জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উন্নত প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ নিয়ে হাইব্রিড ও উফসি জাতের বীজ ও সার বিনামূল্যে পেয়ে এ বছর বোরো ধানের আবাদ করি। সেচ কাজে তেলের দাম ও সারের দাম বৃদ্ধি হওয়ায় বোরো ধান উৎপাদনে ব্যাপক খরচ বেড়েছে।
আবহাওয়া অনুকূলে হওয়ায় বিঘা প্রতি ২৫ থেকে ৩০ মণ ধান পেলেও বাজারে ধানের প্রতিমন মূল্য ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ উৎপাদন খরচ প্রতিমণে ১২৫০ টাকা থেকে ১৩০০ টাকা পড়েছে।
এদিকে সরকারিভাবে বোরো ধানের প্রতি কেজি ক্রয় মূল্য নির্ধারণ করেছে ২৬ টাকা। বর্তমান বাজারে প্রতি কেজি বোরো ধান বিক্রি হচ্ছে ২৭ থেকে ২৮ টাকা কেজি। ফলে কৃষকরা খোলা বাজারে ধান বিক্রি করছে এবং খাদ্য গুদামে কৃষকরা ধান দিতে অনাগ্রতা প্রকাশ করছে বলে জানান উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল খালেক।
কুষ্টিয়া জেলা বাজার কর্মকর্তা আব্দুল মান্নান তালুকদার জানান, বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা ভিজা ধান বাজারে বিক্রয় করতে হুমড়ি খেয়ে পড়েছে। ধান ক্রয়  মিল মালিকাগণ এই সুযোগটা কাজে লাগিয়ে কৃষকদের কাছ থেকে বোরো ধান কম  মূল্যে ক্রয় করছে। ফলে কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।