1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

ফুলতলায় বেসরকারি শিক্ষক সমিতির বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির উদ্যোগে রোববার সকাল ১০টায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি প্রিন্সিপাল গাওসুল আযম হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সূচি রানী সাহা। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ শাহ, ফুড অফিসার মোঃ জাকির হোসেন,পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপক সরদার শাহাবুদ্দিন। সমিতির সেক্রেটারী খান শাহদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ শফিউদ্দিন আহমেদ বাবু, বিশ্বনাথ কুন্ডু, পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম, ডাঃ অমিতাভ কুমার, অধ্যাপক সাব্বির আহমেদ,অধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, উজ্জ্বল কুমার দাস, জনাব মোতালেব হোসেন মোল্যা, আব্দুল হক, কাজী মাহফুজুর রহমান, সাবিনা খাতুন, অমিয় পাল, ডাক্তার সুলতানা ফারুক প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত ৮৬ কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।