1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত,২০ সদস্যকে পুরস্কার প্রদান দাকোপে মৎস্য ঘেরের ভেড়িবাঁধ কাটার অভিযোগ খুমেক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই

কয়রায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলায় ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে শ্রী ভবতোষ মৃধা খোকা (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে। নিহত ভবতোষ মৃধা স্থানীয় গিলাবাড়ি বাজারের ‘অনূষ্কা ফার্মেসি’র স্বত্বাধিকারী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা রাতের আঁধারে ঘরের বেড়ার নিচের মাটি সরিয়ে সিঁধ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে।টের পেয়ে ঘরের লোকজন জেগে উঠলে তারা ভবতোষ মৃধাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।এ সময় স্বামীকে বাঁচাতে নিহতের স্ত্রী এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

নিহতের স্ত্রী বিভা মৃধা বলেন, দুই-তিন দিন আগেও চোরেরা আমাদের বাড়িতে এসেছিল। গতরাতেও লোক ঢোকে বুঝতে পারি, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আমার স্বামীকে কোপাতে শুরু করে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, “আনুমানিক রাত ৩টা ৩০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় ভবতোষ মৃধাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।”

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে উল্লেক করে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তিনি আরও জানান, ঘটনার পেছনে অন্য কোনো শত্রুতা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।