1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

খুলনার দিঘলিয়ায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু ৩ মে থেকে

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে
দীঘলিয়া প্রতিনিধি : খুলনা জেলার দিঘলিয়া উপজেলা-এ কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ কার্যক্রম আগামী ৩ মে ২০২৬ থেকে শুরু হয়েছে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকারিভাবে এ ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর।
চলতি মৌসুমে প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এছাড়া প্রতি মেট্রিক টন (২৫ মণ) ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ হাজার টাকা। সংগৃহীত ধানের মূল্য সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ উপলক্ষে ১৮ মে বেলা ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে  দিঘলিয়ার বিভিন্ন সড়ক এ কৃষকদের মাঝে  লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণার  অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত-এর সভাপতিত্বে এবং উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল আলম-এর তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু  সহ অসংখ্য নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন ।
কৃষকদের সরকারি সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ করে ন্যায্য মূল্যে ধান বিক্রির আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে, যাতে কৃষকরা সরাসরি সরকারি সুবিধা পেতে পারেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।