1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত,২০ সদস্যকে পুরস্কার প্রদান দাকোপে মৎস্য ঘেরের ভেড়িবাঁধ কাটার অভিযোগ খুমেক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলায় মুদি দোকানের সামনে থেকে বোমা সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়পুকুরিয়া গ্রামের মুদি ব্যবসায়ী বাবুল হোসেন প্রতিদিনের মতো গতকাল রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। পরে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার দোকানের সামনে লালটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু এবং হাতে লেখা হুমকিমূলক দুটি চিরকুট রেখে যায়। সোমবার সকাল ৯টার দিকে স্থানীয়রা দোকানের সামনে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে বাবুল হোসেনকে খবর দেন। পরে বিষয়টি গাংনী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করে। মুদি ব্যবসায়ী বাবুল হোসেন জানান, সকালে খবর পেয়ে দোকানে এসে তিনি বোমা সদৃশ বস্তু ও চিরকুট দেখতে পান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করেছে। নিরাপত্তার স্বার্থে বস্তুগুলো পানি ভর্তি বালতিতে রেখে থানায় নেওয়া হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার হওয়া চিরকুটে হুমকিমূলক বার্তা এবং কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।