1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত,২০ সদস্যকে পুরস্কার প্রদান দাকোপে মৎস্য ঘেরের ভেড়িবাঁধ কাটার অভিযোগ খুমেক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই

নড়াইলে পিকআপ-লরির সংঘর্ষে নিহত ১, আহত ৪

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের তালতলা ঘোষবাড়ি এলাকায় মুরগী বহনকারী পিকআপের সঙ্গে ও লরির সংঘর্ষে পিকআপের হেলপার নিহত এবং অপর ৪ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের উপজেলার তালতলা-ঘোষবাড়ি এলাকায় পল্লীবিদ্যুত অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের সদর উপজেলার তালতলা-ঘোষবাড়ি এলাকায় পল্লীবিদ্যুত অফিসের সামনে মুরগী বহনকারী পিকআপের সঙ্গে ও লরির সংঘর্ষ হলে পিকআপের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এ সময় এনামুল (২০), আকাশ (১৮), হুসাইন (১৯) ও আকাশ খান (২১) নামে চার ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তির পর এনামুলকে খুলনায় রেফার করা হয়। তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।