1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানযাত্রী নারীর নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
যশোর প্রতিনিধি : যশোর মাগুরা সড়কের সদরের পাচবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাকলি সুলতানা (২৬) যশোর সদর উপজেলার নওপাড়া ইউনিয়নের বাহাদুরপুর এলাকার জিয়াউর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাকলি সুলতানা মোটরভ্যানে করে বাহাদুরপুর থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথে পাঁচবাড়িয়া গ্রীন সিটির সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি মারা যান।
যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার দেবাশীষ হালদার বলেন,এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।