1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী খোকসায় মাদকাসক্ত সন্তানকে জেলে পাঠালেন বাবা জিয়াউর রহমানের একাত্তরের ভাষণ স্মরণ করলো ভারতীয় দূতাবাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া মঞ্চের আলোচনা ও দোয়া খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত মোরেলগঞ্জে বাকি না দেওয়ায় দোকানে হামলা, নারীসহ ৪ জন হাসপাতালে মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মোটর শোভাযাত্রা কালিয়ার নড়াগাতীতে সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপন খুলনার বর্ষীয়ান বিএনপি নেতা আলহাজ্ব সাহারুজ্জামান মোর্তজা আর নেই

কালিয়ার নড়াগাতীতে সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
কালিয়া  প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দীর্ঘ ৩১ বছর পর অনুষ্ঠিত হয়েছে সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় (বাগুডাঙ্গা) এর এসএসসি-১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী-২০২৬। পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে অংশ নেন ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
দীর্ঘদিন পর সহপাঠীদের একত্রিত হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়। বৃষ্টি স্নাত দিন বিকাল থেকেই ব্যাচমেটদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গন। একে অপরকে আলিঙ্গন, কুশল বিনিময়, হাসি-আড্ডা ও পুরোনো দিনের স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। অনেকের চোখে দেখা যায় আনন্দাশ্রু, আবার কেউ ফিরে যান কৈশোরের সেই সোনালি দিনগুলোর স্মৃতিতে।
প্রাক্তন শিক্ষার্থীরা জানান, বিদ্যালয় জীবনের বন্ধুত্ব, ভালোবাসা ও স্মৃতিগুলো আজও তাদের হৃদয়ে অমলিন হয়ে রয়েছে। ব্যস্ত কর্মজীবন ও পারিবারিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন যোগাযোগ না থাকলেও এই পুনর্মিলনী তাদের আবারও এক ছাদের নিচে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে। অনেকেই ভবিষ্যতে পরিবার-পরিজন ও সন্তানদের নিয়ে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি পুনর্মিলনী শুধু আনন্দ-উৎসব নয়; এটি পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা, বন্ধুত্ব পুনর্জাগরণ এবং সামাজিক বন্ধন আরও সুসংহত করার একটি অনন্য মাধ্যম। এমন আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং প্রজন্মের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন তৈরি করে।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এডভোকেট ওয়ালিদ হোসেন। তাঁর আন্তরিক সহযোগিতা, পরিকল্পনা ও দিকনির্দেশনায় পুরো অনুষ্ঠান সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা।
দিনব্যাপী এই আয়োজনে কেউ খুঁজে পান হারিয়ে যাওয়া স্কুলবন্ধুকে, কেউ আবার স্মরণ করেন প্রিয় শিক্ষক ও বিদ্যালয় জীবনের নানা স্মৃতি। দীর্ঘ ৩১ বছর পর এমন মহামিলন প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়ে সৃষ্টি করেছে অন্যরকম আবেগ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন।
সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের এই ব্যতিক্রমধর্মী পুনর্মিলনীকে ঘিরে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে বিরাজ করে উৎসবের আমেজ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ব্যাচভিত্তিক এমন সামাজিক, মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।