1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক মালামাল উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর সীমান্তে অভিযান চালিয়ে একজন আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর মাসিলা, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ২৫ বোতল এসকাফ সিরাপ (নেশাজাতীয়), ৪৫ বোতল উইনসেরেক্স কফ সিরাপ, একটি বাটন মোবাইল ফোন,১হাজার ৩২৩টি বিভিন্ন ধরনের ওষুধ, ৪৮টি খাদ্যসামগ্রী, ৬৬৮টি বিভিন্ন প্রকার চকলেট,১০ প্যাকেট পাতার বিড়ি, আধা কেজি কিসমিস এবং ৭৪টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৪ হাজার ৭০০ টাকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।