1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার দর্শনা বারাদি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৩১ মে) ভোর সোয়া ৫টার দিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় বিজিবির টহল দল তাদের আটক করে।
আটকদের মধ্যে দুজন পুরুষ, তিনজন নারী ও পাঁচ শিশু রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক আইনি কার্যক্রম শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।