
খোকসা প্রতিনিধিঃ নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে কণিকা খাতুন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশু কনিকা খাতুন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কাশীপুর গ্রামের বিপুল শেখের কন্যা।
ঈদের দিন ঈদ করতে মামাতো বোনের বিয়ে অনুষ্ঠানে অংশ নিতে নানা বাড়ি আব্দুর রাজ্জাকের বাড়িতে আসে। মৃত কলিকার মামা আব্দুল মজিদ জানান, রবিবার দুপুরে অন্য শিশুদের সাথে খেলা শেষে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে কণিকা খাতুন। সাঁতার না জানা কনিকা খাতুন পানিতে ডুবে গেলে অন্য সাথীরা চেচামেচি শুরুকরে। পুকুরের পানিতে খুঁজে না পেয়ে স্থানীয় খোকসা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার ম্যান পুকুর থেকে মৃত অবস্থায় কণিকার মরো দেহ উদ্ধার করেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত ডাক্তার মোঃ সবুজ সায়েম পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
শিশু কণিকা খাতুনের মৃত্যুতে তার নানা বাড়ি আব্দুল মসজিদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য মামাতো বোনের বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিল কনিকা ও তার বাবা মা।
Like this:
Like Loading...
Related