1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জীববৈচিত্র রক্ষায় সুন্দরবনে প্রবেশ তিন মাসের জন্য নিষেধাজ্ঞা :দুশ্চিন্তায় বনজীবীরা নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত পাইকগাছায় চলন্ত বাসে নারী যাত্রীকে হেনস্তার অভিযোগ দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে দৌড়, রাড়ুলীর জামায়াত নেতা মহিবুল্লাহর রুকনিয়াত বাতিল তালায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ মরে সাবাড়! মোরেলগঞ্জে সাবেক ইউপি মেম্বরের বাড়িতে দুর্ধর্ষ চুরি জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দল’র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন কয়রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে দোয়া মোরেলগঞ্জে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর সেক্রেটারি কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ। অনুষ্ঠানে
উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য তুষার কান্তি মন্ডল, শেখ ইমামুল ইসলাম, কাজী সাজ্জাত আহম্মেদ মানিক, বেনজির আহম্মেদ লাল, অ্যাড. একরামুল হক, সরদার ফারুক আহমেদ; বিএনপি নেতা জি এম মিজানুর রহমান মিজান, আলাউদ্দিন রাজা, সেলিম রেজা লাকি, অ্যাড. সাইফুদ্দিন সুমন, শেখ রুহুল কুদ্দুস, মনিরুল ইসলাম মন্টু, নাজির আহম্মেদ, আবু মুছা, সুজিত কুমার, আনিনুর ইসলাম, খোকন সানা, সাত্তার মোড়ল, ইব্রাহিম গাজী, আনারুল ইসলাম, মফিজুল ইসলাম টাকু ও সন্তোষ কুমার, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক মেছের আলী, সদস্য সচিব আবুল কাশেম, মনি মোল্লা, নজরুল ইসলাম এবং এরশাদ আলী সহ প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব আবু মুছা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।