
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে| এ উপলক্ষে কালো পতাকা উত্তোলন, বিশেষ দোয়া এবং খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি|
শনিবার দুপুরে মহেশপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি|
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন|
আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়| পরে মহেশপুর শহরের তিনটি পৃথক স্থানে প্রায় এক হাজার অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়|
খাবার নিতে আসা কয়েকজন সুবিধাভোগী বলেন, এমন আয়োজন তাদের জন্য সহায়ক| বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের সামাজিক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে|
কর্মসূচিতে বক্তারা বলেন, জিয়াউর রহমান দেশের ¯^াধীনতা, গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন| তাঁর আদর্শকে ধারণ করে বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে| মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের মানবিক কর্মকান্ডে আরও জোরদার করার আহ&বান জানান তারা|
এর আগে সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়| পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়| এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন| দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে মহেশপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়|