1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জীববৈচিত্র রক্ষায় সুন্দরবনে প্রবেশ তিন মাসের জন্য নিষেধাজ্ঞা :দুশ্চিন্তায় বনজীবীরা নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত পাইকগাছায় চলন্ত বাসে নারী যাত্রীকে হেনস্তার অভিযোগ দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে দৌড়, রাড়ুলীর জামায়াত নেতা মহিবুল্লাহর রুকনিয়াত বাতিল তালায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ মরে সাবাড়! মোরেলগঞ্জে সাবেক ইউপি মেম্বরের বাড়িতে দুর্ধর্ষ চুরি জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দল’র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন কয়রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে দোয়া মোরেলগঞ্জে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

মোরেলগঞ্জে সাবেক ইউপি মেম্বরের বাড়িতে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের ১৬ নং খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মিলন মীরের বসতবাড়িতে শুক্রবার গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ৬ ভরি স্বর্ণলাংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়েছে লুটকারিরা।
ক্ষতিগ্রস্ত পরিবারের ইউপি মেম্বরের স্ত্রী সালোয়া আক্তার বলেন,ঘটনারদিন শুক্রবার গভীর রাতে গৃহের পিছনের দরজার ছিটকানি ভেঙ্গে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ২টি আলমীরা,ওয়ার্ড্রোব ভেঙ্গে মালামাল তছনছ করে। আলমীরায় থাকা স্বর্ণের দুটি রুলি,দুটি চেইন,কানের দুল, আংটি,নগদ প্রায় ৫০/৬০ হাজার টাকা,এলিডি টিভি,বিদুৎতের চুলা, নিজেদের ভাঙ্গানো ৩০ লিটার সরিষার তৈল লুট করে নিয়ে যায়। এ সময় ওই বাড়িতে তারা কেউ ছিলেন না। ঈদুল আজহা উপলক্ষে শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিলেন মেম্বরের স্ত্রী।
ইউপি মেম্বর দীর্ঘদিন ধরে হররানিমূলক মামলায় বাড়ির বাহিরে অবস্থান করছেন। শানিবার সকালে গৃহকর্তী সালোহা আক্তার বাড়িতে ফিরে এসে ঘরের মূল দরজা খুলে দেখতে পান মালামাল এলোমেলো,পিছনের ৩টি দরজার ছিটকানি ভাঙ্গা। দুর্বত্তরা ফেলে রেখে গেছেন ছিটকানি ভাঙ্গার একটি লোহার রড। পরবর্তীতে তিনি বিষয়টি নিকটস্ত ফাঁড়ি ও থানা পুলিশকে অবহিত করেছেন বলে তিনি জানান।
ইউপি সদস্যর ছোট বোন আসমা আক্তার দাবি করে বলেন,এটি বড় ধরনের ডাকাতি। আমার ভাইয়ের স্ত্রী, ও তার দুটি  ছোট ছেলে মেয়ে নিয়ে এখন আতংকে রয়েছে,তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সাবেক ইউপি সদস্য মিলন মীর বলেন, ৫ তারিখের পর মিথ্যা মামলা মাথায় নিয়ে বাড়িঘর ছেড়ে শহরে অবস্থান করছি। মায়ের মৃত্যুর জানাজায়ও যেতে দেয়নি। পুলিশ দিয়ে ধরিয়ে দিবে বলে মোবাইলে হুমকি দেয়। গতকাল রাতে বাড়ি লুট করে র্স্বণলংকার টাকা নিয়ে যায় লুটকারিরা। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে  মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান বলেন, বিষয়টি তিনি অবহিত নন। খোঁজ খবর নিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।