
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালের বারুইপাড়ায় মৎস্য ঘেরের বেড়িবাঁধ কেটে দেওয়ার জের ধরে প্রতিপক্ষের পক্ষের হামলায় এক নারীসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত ভুক্তভোগী বারুইপাড়া এলাকার বাসিন্দা শেখ আবুল কালাম জানান, চাকশ্রী মৌরাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে তিনি একটি মৎস্য ঘের করে আসছেন। গত (৩০ মে) শনিবার ঘটনার দিন সকাল সাড়ে ৭টার সময় পার্শবর্তী একই এলাকার আ. ছালাম শেখ, কালাম শেখ, বাগেরহাট সদরের সায়েড়া গ্রামের ওহিদুজ্জামান ওদু, ব্রীচাকশ্রী গ্রামের সৈয়দ জাহাঙ্গীর ও তার ছেলে সৈয়দ অনিকসহ অজ্ঞাত ৬/৭ জনে ঘেরটি কেটে দেয়। এসময় বাঁধা দিলে একই গ্রামের বৃদ্ধ শেখ আবুল কালাম, কারিমুন নেছা (২৯), শেখ মহিউদ্দিন বাদশা (৫৫) ও তার ছেলে শেখ ফয়সাল (৩৮) এবং শেখ ইমরান (২৭) আহত হন।
আহত কারিমুন নেছা জানান, তার পৈত্রিক জমির উপর অনুমান ২ বিঘার একটি মাছের ঘের রয়েছে। তার পিতা নিজেই ওই মৎস্য ঘেরটি করেন। প্রতিপক্ষরা তাদের মারপিট করে আহত করে বেঁড়িবাঁধ কেটে দেয়। এতে মৎস্য ঘেরে থাকা মাছ পানিতে বের হয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে পার্শ্ববর্তী অপর একটি মৎস্য ঘেরের মালিক শেখ মহিউদ্দিন বাদশা (৬০) এবং তার ছেলে শেখ ফয়সাল (৩৮) ও বারুইপাড়া গ্রামের শেখ দিদারুল আলম (৫৫) আহতদের উদ্ধার করতে গেলে আব্দুস সালামগংদের লোকজন তাদের উপরও ক্ষিপ্ত হয়ে তাদেরকেও মারপিট করে আহত করে।
সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের লোকজনদের নিবৃত্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক কর এ বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখন কোন লিখিত অভিযোগ দেয়নি।
অভিযোগের বিষয়ে থানার অফিসার ইনচার্জ সুব্রত বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি রামপাল থানার সাধারণ ডায়েরী করা রেকর্ড করা হয়েছে।