1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
খোকসা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৪ টি প্রধান শিক্ষকের শূন্য পদ রয়েছে। সহকারী শিক্ষকের চলতি দায়িত্ব ৯ জন শিক্ষক দিয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পরিচালনা করা হচ্ছে। ফলে ৮৭টি বিদ্যালয় এর মাত্র ৩৪ জন প্রধান শিক্ষক বর্তমানে কর্মরত রয়েছে। সহকারী শিক্ষকদের ২৮ টি পদ ফাঁকা রয়েছে। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৪৬৫টি তার মধ্যে কর্মরত রয়েছে ৪৩৭জন শিক্ষক।
 সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের দায়িত্ব (প্রশাসনিক) কাজ পালন করতে যেয়ে প্রাথমিক শিক্ষার মূল কার্যক্রম পরিচালিত হচ্ছে ঢিমে তালে। ফলে প্রায়ই শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত ক্লাস রুটিন মোতাবেক শিক্ষার্থীদের ক্লাস না হওয়ায় শিক্ষা কার্যক্রম প্রচন্ড ব্যাহত হচ্ছে বলে জানালেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজহারুল ইসলাম।
মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সরজমিনের দিয়ে জানা গেল উপজেলার ৮৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২১ হাজার ৫৫১ জন শিক্ষার্থী এদের মধ্যে ১ম শ্রেনী থেকে ৫ ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থী ১৭ হাজার ৩৮৬ জন ও প্রাক প্রাথমিক মোট শিক্ষার্থী ৪১৬৫ জন অধ্যানরত রয়েছে।
চলতি শিক্ষাবর্ষের ছয়মাস শিক্ষা কার্যক্রম অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত কোন ক্লাসের পাঠ্যক্রম পাঠ পরিক্রমা সম্পন্ন করতে পারেনি শিক্ষার্থী ও শিক্ষকগণ।
বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও যুগ উপযোগী করতে নানাবিধ কর্মসূচির মধ্যেও শিক্ষক স্বল্পতা, নির্ধারিত সময়ে ক্লাস পরীক্ষা না হওয়া, বিভিন্ন ছুটিতে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠ্যক্রম একেবারে তলানিতে নেমে এসেছে। ফলে সরকারের শিক্ষা ক্ষেত্রে সাসটেন্ড গোল্ড অর্জন করা দুরূহ হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয় শিক্ষা ও রাগীরা।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম জানান, বিপুল সংখ্যা প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে ক্লাস ও পাঠ্যক্রম পরিচালনা না হওয়ায় শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।