1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প যশোরে ৭৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও লুটপাটের অভিযোগে বিচার দাবি করে সংবাদ সম্মেলন

দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
দিঘলিয়া প্রতিনিধি : খুলনা অঞ্চলে একের পর এক পাটকল বন্ধ হয়ে যাওয়ায় যখন শ্রমিক-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা বিরাজ করছে, তখন দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় অবস্থিত সাগর জুট স্পিনিং মিলস্ লি: হাজারো মানুষের কর্মসংস্থান ধরে রেখে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
দেশের পাটশিল্পের চলমান সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আর্থিক প্রতিবন্ধকতার মধ্যেও প্রতিষ্ঠানটি উৎপাদন কার্যক্রম সচল রেখেছে। ফলে সাগর জুট স্পিনিং মিলস্ লি:-তে কর্মরত কয়েক হাজার শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের জীবিকা নির্বাহের পথ এখনও উন্মুক্ত রয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি রপ্তানির মাধ্যমে দেশের জন্য মূল্যবান বিদেশি মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জানা গেছে, শিল্প প্রতিষ্ঠানটি সচল রাখতে এবং শ্রমিকদের কর্মসংস্থান ধরে রাখতে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন মিলের চেয়ারম্যান চিত্ত রঞ্জন দাস।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিত্ত রঞ্জন দাস বলেন, “দিঘলিয়ার সেনহাটি এলাকার দরিদ্র ও কর্মহীন মানুষের কর্মসংস্থান ধরে রাখার জন্য আমি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এলাকার মানুষের মুখে হাসি ফোটানোই আমার অন্যতম লক্ষ্য।”
স্থানীয় বাসিন্দারা জানান, সাগর জুট স্পিনিং মিলস্ লি: শুধু একটি শিল্প প্রতিষ্ঠান নয়; এটি হাজারো পরিবারের জীবিকা ও স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে। কঠিন সময়ে প্রতিষ্ঠানটি সচল রাখার জন্য চেয়ারম্যানসহ মিলের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
এলাকাবাসী মিলের চেয়ারম্যান চিত্ত রঞ্জন দাস, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাগর জুট স্পিনিং মিলস্ লি:-এর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেছেন।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও সাগর জুট স্পিনিং মিলস্ লি: দিঘলিয়া তথা খুলনা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।