1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : কাপড় আয়রণ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুনা বেগম (৩৭) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে খুলনার ফুলতলার পয়গ্রামের হাফরাস্তা এলাকায়। তিনি ওই এলাকার শাহাদাত শেখের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার এশার আজান শুনে স্বামী মোঃ শাহাদাৎ শেখ স্ত্রীকে কাপড় আয়রন করতে দেখে নামাজের উদ্দেশ্যে মসজিদে যায়। ফিরে এসে স্ত্রীকে ঘরের মেঝেতে আয়রনের তার জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক শকের চিহ্ন দেয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।