1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প যশোরে ৭৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও লুটপাটের অভিযোগে বিচার দাবি করে সংবাদ সম্মেলন

যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা ও সদর উপজেলায় পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা এবং ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সাড়ে এগারোটার দিকে যশোর জেলার চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রাম সংলগ্ন মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্দুলিয়া বিজিবি। অভিযানে ৬ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম খোকন (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তিন বেনাপোলের দৌলতপুর গ্রামের ইসহাক আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে খোকনের কাছ থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে সোমবার সন্ধ্যায় যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুজন কুমার মন্ডলের তত্ত্বাবধানে (১ জুন) পুলিশ সদর উপজেলার উত্তর ডহর সিংহা বিলচাচী এলাকায় অভিযান চালিয়ে ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছ উদ্ধার করে। এ ঘটনায় মো. ডাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সদর উপজেলার উত্তর ডহর সিংহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুজন কুমার মন্ডল জানান,এসআই রকি মণ্ডলের নেতৃত্বে অভিযানে একটি নার্সারিতে তল্লাশি চালিয়ে গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়। পরে গাছগুলোর হেফাজতে থাকার অভিযোগে ডাবলু হোসেনকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও গাঁজা গাছ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।