1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের শতাধিক কলাগাছ কেটে তছনছ ও চলাচলের রাস্তা দখলের অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে দুই নারী চোর আটক উজিরপুর উপজেলায় ফুটবলপ্রেমী কিশোরদের মাঝে ফুটবল বিতরণ মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিএসএফ-কে আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি নাসির উদ্দিন পাটোয়ারীর বেনাপোল সীমান্তে পুশইন চেষ্টা ব্যক্তিদের শূণ্যরেখা থেকে সরিয়েছে বিএসএফ দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার ফুলতলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠিত কালিয়ার নড়াগাতীর পাখিমারা মোড়ে সশস্ত্র হামলায় ব্যবসায়ী হুমায়ুন আহত

উজিরপুরের শতাধিক কলাগাছ কেটে তছনছ ও চলাচলের রাস্তা দখলের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
আলতাফ হোসেন অনিক, উজিরপুর : বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা গ্রামে এক দিনমজুরের রোপণ করা শতাধিক কলাগাছ ও দুটি রেইনট্রি চারা গাছ কেটে তছনছ করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে দীর্ঘ প্রায় ৪০ বছরের ব্যবহৃত চলাচলের একমাত্র রাস্তা দখলের পাঁয়তারা চলছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবারের দাবি, উপজেলার ওটরা গ্রামের বাসিন্দা মোঃ আকবর বেপারীর রোপণ করা প্রায় ১০০টি কলাগাছ এবং দুটি রেইনট্রি চারা গাছ কেটে ফেলে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। এ ঘটনায় একই এলাকার খোরশেদ বেপারী, তার ছেলে মিলন বেপারী, হাসান, মাসুম বেপারীসহ ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মে সন্ধ্যায় আকবর বেপারী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এর পরদিন ৩০ মে সকাল সাড়ে ৮টার দিকে বসতবাড়িতে যাতায়াতের রাস্তার দুই পাশে থাকা কলাগাছ ও রেইনট্রি গাছ কেটে ফেলা হয়। এ সময় প্রতিবাদ করলে অভিযুক্তরা পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী আকবর বেপারী বলেন, “আমি একজন দিনমজুর। অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে আমাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। এখন আমাদের চলাচলের রাস্তার দুই পাশে থাকা গাছপালা কেটে জমি দখলের চেষ্টা করছে। তাদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে শিগগিরই উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।