1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের শতাধিক কলাগাছ কেটে তছনছ ও চলাচলের রাস্তা দখলের অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে দুই নারী চোর আটক উজিরপুর উপজেলায় ফুটবলপ্রেমী কিশোরদের মাঝে ফুটবল বিতরণ মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিএসএফ-কে আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি নাসির উদ্দিন পাটোয়ারীর বেনাপোল সীমান্তে পুশইন চেষ্টা ব্যক্তিদের শূণ্যরেখা থেকে সরিয়েছে বিএসএফ দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার ফুলতলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠিত কালিয়ার নড়াগাতীর পাখিমারা মোড়ে সশস্ত্র হামলায় ব্যবসায়ী হুমায়ুন আহত

উজিরপুর উপজেলায় ফুটবলপ্রেমী কিশোরদের মাঝে ফুটবল বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ফুটবলপ্রেমী কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল। শনিবার (৩ মে) উপজেলার বিভিন্ন এলাকার কিশোর খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন তিনি।
হঠাৎ এমন উপহার পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে কিশোর খেলোয়াড়রা। তারা জানান, খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে প্রশাসনের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডলের এ মানবিক ও উৎসাহব্যঞ্জক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী, অভিভাবক ও সচেতন মহল। তারা মনে করেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
এ বিষয়ে মহেশ্বর মন্ডল বলেন, “একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্য থেকেই কিশোরদের উৎসাহ দিতে বিনামূল্যে ফুটবল উপহার দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করা গেলে তারা সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।
উজিরপুরে কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনের এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।