1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্ম, স্বাস্থ্যঝুঁকির অভিযোগে নতুন মোড় বউকে নির্দোষ দাবি করে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন সোহেল রানা অ্যাম্বুলেন্সে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী অবশেষে ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর সুখবর দিল বাংলাদেশ ১৭ বছরের দুর্নীতি-অবহেলায় স্বাস্থ্য খাতে কোনো কাজ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট দেয়া হচ্ছে: অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্কের প্রস্তাব খানজাহান আলী মাজারের দীঘি থেকে সেই কুমিরকে নিয়ে যাওয়ার প্রস্তুতি সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার

কয়রায় এসএসসি পরীক্ষার্থী অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার মা আসমা পারভীন। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় কয়রা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার মেয়ে আফরোজা সুলতানা (১৬) গত ১৫ ফেব্রুয়ারি বাড়ির সামনে থেকে অপহরণের শিকার হয় এবং দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
লিখিত বক্তব্যে আসমা পারভীন বলেন, উপজেলার মাদারবাড়িয়া গ্রামের বাসিন্দা তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। ঘটনার দিন স্থানীয় যুবক রুবেল গাজী (২৮) ও তার সহযোগীরা মোটরসাইকেলে করে তার মেয়েকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। পরে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযুক্ত ব্যক্তি অতীতেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে তিনি দাবি করেন। এ ঘটনায় মেয়ের ভবিষ্যৎ নিয়ে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আসমা পারভীন প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, একজন এসএসসি পরীক্ষার্থীর জীবন ও শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। তিনি অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার মেয়েকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
এ সময় উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এনে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।