1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্ম, স্বাস্থ্যঝুঁকির অভিযোগে নতুন মোড় বউকে নির্দোষ দাবি করে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন সোহেল রানা অ্যাম্বুলেন্সে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী অবশেষে ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর সুখবর দিল বাংলাদেশ ১৭ বছরের দুর্নীতি-অবহেলায় স্বাস্থ্য খাতে কোনো কাজ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট দেয়া হচ্ছে: অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্কের প্রস্তাব খানজাহান আলী মাজারের দীঘি থেকে সেই কুমিরকে নিয়ে যাওয়ার প্রস্তুতি সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার

খানজাহান আলী মাজারের দীঘি থেকে সেই কুমিরকে নিয়ে যাওয়ার প্রস্তুতি

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সে লক্ষ্যে কুমিরটিকে দীঘি থেকে উঠিয়ে খুলনা নেওয়ার প্রস্তুতি চলছে।
এর আগে, গত মঙ্গলবার রাত ১০টায় অনুষ্ঠিত এক জরুরি সভায় কুমিরটিকে স্থানান্তরের এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
সভা শেষে তিনি জানান, মাজার এলাকায় আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আপাতত দীঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাজার এলাকায় পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হবে।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, মাজারের দীঘি থেকে কুমিরটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে বুধবার খুলনা থেকে বিশেষজ্ঞদের একটি দল বাগেরহাটে আসবে।
তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কুমিরটি ধরার কৌশল, স্থানান্তরের সময় এবং প্রয়োজনীয় অন্যান্য বিষয় নির্ধারণ করবেন।
উল্লেখ্য গত সোমবার রাত ৮টার দিকে মাজার সংলগ্ন দীঘিতে গোসল করতে নেমে সাত বছর বয়সী শিশু ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।