1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগীসহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কেএমপি ডিবি পুলিশের সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগীসহ একাধিক মামলার এজাহারভুক্ত চারজন আসামিকে আটক করা হয়েছে। এ সময় মাদক, মাদক বিক্রির নগদ টাকা এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন. রাব্বি (২৫), পিতা- লুৎফর, সাং- কৃষ্ণনগর, থানা- লবণচরা; মো. আল-আমিন খান (২৪), পিতা- মরহুম আব্দুল আজিজ খান, মাতা- আজিমুন্নেছা বেগম, সাং- খোকন কমিশনারের কালভার্ট; মো. রানা খান (২৭), পিতা- মো. সেকেন্দার খান, স্থায়ী ঠিকানা- ট্যাংরাখালী, থানা- কচুয়া, জেলা- বাগেরহাট; বর্তমানে পাওয়ারহাউজ, সোবাহান এর বাড়ির ভাড়াটিয়া; মো. স্বপন (২৪), পিতা- ফেলু শিকদার, সাং- বসুপাড়া এতিমখানার মোড়, মিজান ভিলা।
গ্রেফতারকৃতদের মধ্যে রাব্বি খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানায় পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। কেএমপি ডিবি পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।