1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্ম, স্বাস্থ্যঝুঁকির অভিযোগে নতুন মোড় বউকে নির্দোষ দাবি করে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন সোহেল রানা অ্যাম্বুলেন্সে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী অবশেষে ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর সুখবর দিল বাংলাদেশ ১৭ বছরের দুর্নীতি-অবহেলায় স্বাস্থ্য খাতে কোনো কাজ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট দেয়া হচ্ছে: অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্কের প্রস্তাব খানজাহান আলী মাজারের দীঘি থেকে সেই কুমিরকে নিয়ে যাওয়ার প্রস্তুতি সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার

খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা শাহীনুর শেখ (৪৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তালতলা এলাকায় ঘটনাটি ঘটে। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাহীনুর শেখ উপজেলার ৪ নং টিএসবি বাহিরদিয়া ২ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি। তিনি তালতলা এলাকার আতিয়ার শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বিএনপি নেতা শাহীনুর একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময়ে একটি মোটরস্ইাকেলযোগে আসা হেলমেট পরা অবস্থায় দু’জন যুবক তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়।

একটি গুলি তার পায়ে বিদ্ধ এবং অপর গুলিটি মাথার চামড়া ভেদ করে বের হয়ে যায়। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

থানার অফিসার ইনচার্জ রাজ্জাক মীর বলেন, খবর জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের গ্রেপ্তারে রাত থেকে অভিযান শুরু হয়েছে।

খুলনার পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলাম জানান, আসামি গ্রেপ্তারে অনেক রাত পর্যন্ত কাজ করেছে পুলিশ। হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার করতে পারলে হামলার কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।