1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্ম, স্বাস্থ্যঝুঁকির অভিযোগে নতুন মোড় বউকে নির্দোষ দাবি করে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন সোহেল রানা অ্যাম্বুলেন্সে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী অবশেষে ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর সুখবর দিল বাংলাদেশ ১৭ বছরের দুর্নীতি-অবহেলায় স্বাস্থ্য খাতে কোনো কাজ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট দেয়া হচ্ছে: অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্কের প্রস্তাব খানজাহান আলী মাজারের দীঘি থেকে সেই কুমিরকে নিয়ে যাওয়ার প্রস্তুতি সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার

ডুমুরিয়ায় পুকুরে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, নিহত ১

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মুহূর্তের মধ্যে আনন্দমুখর যাত্রা পরিণত হলো মৃত্যুর মিছিলে। খুলনার ডুমুরিয়ায় বেপরোয়া গতিতে চলা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, এখনও অন্তত দুই যাত্রীর খোঁজ মেলেনি। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ছাইদুর রহমান ছাইদ (২৫) পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আছাবুর সরদারের ছেলে। তিনি বাসের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছা থেকে খুলনাগামী লোকাল বাসটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক ছেড়ে পাশের পুকুরে ছিটকে পড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই বাসটি পানিতে তলিয়ে যেতে শুরু করে। এ সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই জানালা ভেঙে ও সাঁতরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নেন। দীর্ঘ চেষ্টার পর উদ্ধারকারীরা ছাইদুর রহমান ছাইদের মরদেহ উদ্ধার করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, বাসে থাকা আরও দুই যাত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি প্রশাসন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ বলেন, “গুটুদিয়ায় একটি বাস পুকুরে পড়ে গেছে। এতে একজন যাত্রী নিহত হয়েছেন। বাসটি এখনো পানির মধ্যে রয়েছে।”

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং সম্ভাব্য নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।