1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএসএফ-কে আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি নাসির উদ্দিন পাটোয়ারীর বেনাপোল সীমান্তে পুশইন চেষ্টা ব্যক্তিদের শূণ্যরেখা থেকে সরিয়েছে বিএসএফ দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার ফুলতলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠিত কালিয়ার নড়াগাতীর পাখিমারা মোড়ে সশস্ত্র হামলায় ব্যবসায়ী হুমায়ুন আহত রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুন, অন্তত ২১ জনের মৃত্যু সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
দিঘলিয়া প্রতিনিধি : খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন সমাজসেবক মো. সেলিম রেজা। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

মো. সেলিম রেজা সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষ, অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। ভবিষ্যতেও তিনি মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।
তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করব। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করব।”
তিনি আরও বলেন, বিগত দিনগুলোতেও তিনি বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে ছিলেন এবং আগামী দিনেও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গঠনের লক্ষ্যে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এদিকে চেয়ারম্যান পদে মো. সেলিম রেজার প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা ও জনসেবামূলক কর্মকাণ্ড তাকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে পরিচিতি দিয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।