1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোর জেনারেল হাসপাতালে দুই নারী চোর আটক উজিরপুর উপজেলায় ফুটবলপ্রেমী কিশোরদের মাঝে ফুটবল বিতরণ মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিএসএফ-কে আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি নাসির উদ্দিন পাটোয়ারীর বেনাপোল সীমান্তে পুশইন চেষ্টা ব্যক্তিদের শূণ্যরেখা থেকে সরিয়েছে বিএসএফ দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার ফুলতলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠিত কালিয়ার নড়াগাতীর পাখিমারা মোড়ে সশস্ত্র হামলায় ব্যবসায়ী হুমায়ুন আহত রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

বেনাপোল সীমান্তে পুশইন চেষ্টা ব্যক্তিদের শূণ্যরেখা থেকে সরিয়েছে বিএসএফ

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : বেনাপোল সাদিপুর সীমান্তে পুশইন চেষ্টা ব্যক্তিদের শূণ্যরেখা থেকে সরিয়েছে বিএসএফ। বুধবার ভোররাতে শূন্যরেখার ভারতীয় ভূখন্ড থেকে ১৫ জনের ঐ দলকে সরিয়ে নেওয়া হয়। এদিন সকালে সীমান্তে বিজিবি ড্রোন উড়িয়েও তাদের উপস্থিতি দেখা যায়নি।
এদিকে পুশইন চেষ্টা প্রতিহত করতে সীমান্তে মোতায়েনকৃত বিজিবির অতিরিক্ত সদস্য প্রত্যাহার করা হয়েছে। বিভিন্ন বাঙ্কার থেকেও বিজিবি সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে সীমান্তে বিজিবির স্বাভাবিক টহল অব্যহত রয়েছে।
গত রবিবার (৩১ মে) গভীর রাতে বেনাপোল সাদীপুর সীমান্তের ওপারে ভারতের হরিদাসপুর এলাকায় রাতের আধারে তিনটি ট্রাকে করে দেড় শতাধিক মানুষকে জড়ো করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এরপর সীমান্তের আলো নিভিয়ে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১০/১২ জনকে শূণ্য রেখায় ঠেলে পাঠায় বিএসএফ। এ সময় যশোর ৪৯ ব্যাটালিয়নের টহল দলের বিজিবি সদস্যরা তাদের আটকে দেয়। ঘটনার পর থেকে তাদের মানবেতর জীবনযাপন করতে দেখা যায় সীমান্তে।
বর্তমানে সীমান্তের ভারতীয় অংশে আরও শতাধিক মানুষকে অবস্থান করিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, পুশইন প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণ টহল অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।