1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্ম, স্বাস্থ্যঝুঁকির অভিযোগে নতুন মোড় বউকে নির্দোষ দাবি করে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন সোহেল রানা অ্যাম্বুলেন্সে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী অবশেষে ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর সুখবর দিল বাংলাদেশ ১৭ বছরের দুর্নীতি-অবহেলায় স্বাস্থ্য খাতে কোনো কাজ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট দেয়া হচ্ছে: অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্কের প্রস্তাব খানজাহান আলী মাজারের দীঘি থেকে সেই কুমিরকে নিয়ে যাওয়ার প্রস্তুতি সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের দুই মামলায় জামিনে মুক্ত যুবদল নেতা জনি

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর জেলা যুবদলের বহিষ্কৃত সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি সাইবার সুরক্ষা আইনের দুটি মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
আদালত সূত্রে জানা গেছে,সোমবার সাইবার সুরক্ষা আইনের দুটি মামলায় জনির জামিন আবেদন শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল জামিন মঞ্জুর করেন। পরে জামিনের আদেশ কারাগারে পৌঁছালে মঙ্গলবার সন্ধ্যার একটু আগে তিনি মুক্তি লাভ করেন।
মামলার নথি অনুযায়ী, গত ৬ এপ্রিল যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনছারুল হক রানা পৃথকভাবে দুটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দল থেকে বহিষ্কারের পর এস্কেন্দার আলী জনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা যুবদল ও বিএনপির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে জনি ফেসবুক লাইভে এসে যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে তাঁদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেন। এ ঘটনায় তাঁরা সাইবার সুরক্ষা আইনে পৃথক মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ মে ঢাকার তেজগাঁও এলাকা থেকে জনিকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে যশোর আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। পরে জামিন আবেদনের শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
এস্কেন্দার আলী জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি মৃত সিরাজুল ইসলাম মানিকের ছেলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।