1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে(৮৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোর রাতে রাজধানীর উত্তরায় তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

পরিবার জানায় তাকে গ্রেফতার করে নিয়ে উত্তরা থানায় রাখা হয়।
সূত্র জানাই ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ইঞ্জিনের শেখ মুজিবুর রহমান নামে সাতক্ষীরায় চারটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে দুটি মামলায় পুলিশ ফাইনাল রিপোর্ট দেয়। তার স্ত্রী রাশিদা রহমান জানান, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বাসায় ছিলেন।

ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা- ১(তালা -কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়।
তার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার বড়কাশিপুর গ্রামে।
ঢাকায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের নামে সাতক্ষীরাতে দুটি মামলা রয়েছে।
আগামীকাল তাকে সাতক্ষীরা আদালতে হাজির করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।