1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ফের কর্মবিরতির হুঁশিয়ারি প্রাথমিকের শিক্ষকদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : তিন দফা দাবিতে চলতি মাসে রাজধানী ঢাকায় টানা তিন দিন অবস্থান ও সব স্কুলে কর্মবিরতি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ১১তম গ্রেড দেওয়ার আশ্বাসে গত ১২ নভেম্বর থেকে ক্লাসে ফেরেন তারা। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সরকারের ‘দৃশ্যমান কোনো পদক্ষেপ’ না থাকায় ফের কর্মবিরতির যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
এবার তাদের কর্মসূচি হতে পারে ‘নো টেনথ গ্রেড, নো ওয়ার্ক’। অর্থাৎ দশম গ্রেড না দিলে তারা ক্লাসে বা কোনো ধরনের শিক্ষা কার্যক্রমে অংশ নেবেন না।
প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়ন পরিষদের এক আহ্বায়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা দাবির বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন চাইব। এক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে। ওই সময়সীমার মধ্যে দাবি পূরণ না করলে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে আবার কর্মবিরতির কর্মসূচির ঘোষণা আসতে পারে।’ শিক্ষকরা কর্মবিরতিতে গেলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিয়ে সংশয় দেখা দেবে।
প্রাথমিকের সহকারী শিক্ষকরা দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে যে আন্দোলন করছেন, তা মূলত কয়েকটি শিক্ষক সংগঠনের মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে।
পরিষদের অন্যতম নেতা মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ বলেন, গত ১১ নভেম্বর অর্থ মন্ত্রণালয় আমাদের আশ্বস্ত করেছিল। তবে তা নিয়ে শিক্ষকরা সন্তুষ্ট নন। আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে দাবি বাস্তবায়নের বিষয়ে জানতে চাইব। শুক্রবার (২১ নভেম্বর) প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
নতুন কর্মসূচির বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আলোচনা চলছে। সরকার আমাদের দাবি পূরণে কী পদক্ষেপ নিয়েছে, তা সচিবালয় থেকে জেনে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। এখনই কর্মসূচির বিষয়ে বলা সম্ভব হচ্ছে না।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিগুলো হলো—দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।