1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

চিতলমারীতে আন্তর্জার্তিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ র‌্যামিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জার্তিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় চিতলমারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন।
চিতলমারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আতিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার প্রতিনিধি উপ-পরিদর্শক (এস আই) ইমন হাসান, এনজিও ব্র্যাক প্রতিনিধি শুলশানারা খাতুন এ্যানি, সিএসএস শাখা ব্যবস্থাপক আবু মূছা ও প্রশিক্ষক ইয়াবুল হেলাল।
এ সময় আরও বক্তব্য রাখেন মোটর ড্রাইভিং শিক্ষার্থী ফারজানা আক্তার ও বিদেশ ফেরত শিক্ষার্থী সমির মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন চিতলমারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক সবুজ সরদার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।