1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সাতক্ষীরায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন আজ বুধবার বিকেলে তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ৩ টার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালী সাতক্ষীরার শ্যামনগর থানাধীন চুনকুরি খালে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে যায়।
জব্দকৃত মাদকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।