1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ভিন্নমত, ভিন্ন কণ্ঠ থাকবে; এই বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : নূরুল কবির

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যারা দুটি পত্রিকা অফিসে আগুন দিয়েছে, তারা জুলাইয়ের মৌল চেতনাকে ব্যবহার করে ধ্বংসের চেষ্টায় লিপ্ত। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গণমাধ্যম সম্মিলনে এসব কথা বলেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবির।
তিনি আরও বলেন, সমাজে ভিন্নমত, ভিন্ন কণ্ঠ থাকবে; এই বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নূরুল কবীর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা কোনো অপরাধের আকাঙ্ক্ষা নয়। এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে যেসব প্রতিষ্ঠান কাজ করে সেগুলোকে রাষ্ট্র, সরকার, আইনগতভাবে কিংবা পেশিশক্তির মাধ্যমে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। এর জন্য নিজেদের মধ্যে একদিকে যেমন এই সংঘবদ্ধতার প্রয়োজন, তেমনি সম্মিলিত প্রয়াসগুলো গ্রহণ করার প্রয়োজন।
তিনি বলেন, সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে গোটা সমাজের মধ্যে আমাদের এই চিন্তার সঞ্চার করতে হবে যে, সংবাদপত্র অপরাপর গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো কেবল ২০০, ৫০০ কিংবা ১০ হাজার সাংবাদিকের মনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবারই একমাত্র হাতিয়ার নয়। এগুলো যদি সচল না থাকে, সক্রিয় না থাকে, এগুলো যদি উচ্চকণ্ঠ না হতে পারে, তবে গোটা সমাজের মধ্যেই নানা ধরনের অধিকার ব্যাহত হতে বাধ্য।
তিনি বলেন, যে কোনো দেশে গণমাধ্যমের বিকাশ এবং সেই সমাজের সার্বিক গণতান্ত্রিক বিকাশ একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকে। পৃথিবীর যে কোনো জায়গায় এই ঘটনা সত্য যে, সবচাইতে বড় একটা বৈপ্লবিক পরিস্থিতির মধ্যেও এই মানুষের কণ্ঠস্বরকে বন্ধ করবার একটা প্রবণতা থাকে।
দুটো পত্রিকা অফিসের মধ্যে একটাকে ভাঙচুর, আরেকটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। কিন্তু কীসের নামে আগুন লাগিয়ে দেওয়া হলো? দেড় বছর আগে হওয়া গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরতন্ত্রকে পরাজিত করলাম। একটা রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন আমরা লড়াই করছি, তখন এই গণমাধ্যমগুলো আক্রান্ত হয়েছে।
এই ঘটনার মধ্যে যারা ছিলেন, তারা জুলাইকে ব্যবহার করে জুলাইয়ের মূল চেতনা, জুলাইয়ের গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত রয়েছে। ফলে এরকম একটা সময়ের মধ্যে আমাদের প্রত্যেকের সংঘবদ্ধতা দরকার।
এসময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, সরকার যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস ও উদারপন্থী দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে সে সরকারই সবচেয়ে বেশি লাভবান হবে।
আর দৈনিক প্রথম আলোর সম্পাদকের মত-সাংবাদিকদের ঐক্য, সংহতি, সমঝোতা বর্তমান সময় ও আগামীর জন্য সবচেয়ে জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।