1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র নারী দলকে ২১ রানে হারিয়ে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৩৭ রানে থামে যুক্তরাষ্ট্র।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৪২ রান তুলে নিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে দুই ওপেনারের বিদায়ের পর শুরু হয় ব্যাটারদের আসা যাওয়া। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেছেন ওপেনার রেড্ডি পাগিডিয়ালা। এর বাইরে ৩৩ রান করেন প্রিয়া সিং। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন নাহিদা আক্তার ও ৩ উইকেট নেন রিতু মনি। তাতেই লড়াইয়ের সুযোগ পায়নি যুক্তরাষ্ট্র। ২টি উইকেট নিয়েছেন রাবেয়া খান।
এদিন আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই দিলারা আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। এরপর জুয়াইরা ফেরদৌস আউট হন। দুজনই ফিরেছেন ১৭ রান করে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। তিনি ২ রান করে আউট হয়েছেন।
এরপর সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার সুপ্তার ব্যাটে এগিয়ে যায় বাংলাদেশের ইনিংস। সোবহানা ৩২ রান করে ফেরেন। এই জুটি ভাঙে ৬৩ রানে। এরপর স্বর্ণা আক্তার ও সুপ্তা মিলে আরও কিছু রান যোগ করেন। হাফ সেঞ্চুরি করে সুপ্তা ফেরেন ৩৯ বলে ৬৩ রান করে। তার ইনিংস জুড়ে একটি ছক্কা ও ৮টি চারের মার ছিল।
এরপর শেষদিকে স্বর্ণা ও রাবেয়া খানের ব্যাটে দেড়শ পাড় করে বাংলাদেশ। স্বর্ণা অপরাজিত থাকেন ১২ বলে ১৬ রান করে। আর রাবেয়ার ব্যাট থেকে আসে ৬ রান। যুক্তরাষ্ট্রের হয়ে মাহি মাধাভান নেন সর্বোচ্চ ৩ উইকেট। দুটি উইকেট পান ইসানি ভাগেলা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।