1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মোংলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
মোংলা প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩২ হাজার টাকা।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকালে কোস্ট গার্ড বেইস মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সকাল ১১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও মোংলা থানা পুলিশের সমন্বয়ে মোংলা থানাধীন দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজাসহ একজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
আটকৃত ব্যক্তি : মোঃ সাইফুল ইসলাম ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০) মোংলার দিগরাজ বাঁশ বাজারের বাসিন্দা।
জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদক পাচার ও ব্যবসা রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।