1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী খ্যাত আঞ্জু ও তার ছেলে গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত আনজুয়ারা খাতুন ও তার ছেলে আসিফসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।
সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী খ্যাত আঞ্জু ও তার ছেলে গ্রেফতার।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেলার সদর উপজেলার ইটাগাছা ও গড়েরকান্দা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ। এতে সেনা সদস্যদের পাশাপাশি পুলিশও অংশ নেয়। আটক অপরজন হলেন বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আবদুর রহিম।

সেনা ক্যাম্প সূত্র জানায়, তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি চুরি, সাতটি চাকু, একটি লাঠি ও মাদক সেবনের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

ক্যাপ্টেন নাহিদ জানান, আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তিদের উদ্ধার করা মালামালসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘এ ঘটনায় থানার এসআই ইসমাইল হোসেন বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।